1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
তারেক রহমানকে কটুক্তি, গ্রেফতার শহিদুলের নিঃশর্ত মুক্তি চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানকে কটুক্তি, গ্রেফতার শহিদুলের নিঃশর্ত মুক্তি চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামে একজনকে পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নজরে আসার পর বিএনপির পক্ষ থেকে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
শনিবার (২৭ডিসেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে, আদালত তাকে কারাগারে প্রেরণ করে। বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি। তাই অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নি:শর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেয়ার জন্য অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা